শিরোনাম
◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতখানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

মো. মামুন: [২] ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দৌলতখান পৌরশহরের বাজার মনিটরিংকালে র‌্যাব-৮ ও ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

[৩] এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনা করেন, ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। সেখানে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] পরে মধ্য বাজারে ব্যবসায়ীদের উদ্দ্যেশে মাইকিং করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, কোন পণ্যের দাম অধিক রাখলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করবেন। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ