শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ: পেঁয়াজের দাম সব জায়গায় উঠতি

শামীম আহমেদ: ৮৫০ টাকা কেজি দরে ভারতে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করলে কী সমস্যা বোঝার চেষ্টা করছি। মুফতে তো দিচ্ছে না! এদিকে ক্যানাডার বড় বড় চেইন স্টোরগুলোতে বাংলাদেশের প্রাণের পরোটা থেকে রুচির চানাচুর, মি. নুডলস, ইসবগুলের ভুষি সবই তো পাওয়া যায়। রপ্তানি বাড়লে রিজার্ভ বাড়বে। সেটা ভারত নাকি ক্যানাডা তাতে কী যায় আসে। দরকার হইলে পাকিস্তানেও ইলিশ রপ্তানি করা হোক। সমস্যা হচ্ছে ওই গাড়লরা তো ইলিশের মজা বুঝবে না। গরু পাঠাইলে বুঝবে। এদিকে দুই মাস আগে ১০ পাউন্ড পেঁয়াজ কিনেছিলাম ৫ ডলারে, গত মাসে ৬ ডলারে এবং গতকাল ৮ ডলারে। পেঁয়াজের দাম সব জায়গায় উঠতি। সবাই নিজের বাজারে সরবরাহ নিশ্চিত করবে আগে এটাই স্বাভাবিক। বাংলাদেশের ইলিশের উৎপাদন স্থানীয় বাজারের দাম কমিয়ে দেয়ায় ইলিশ চাষীরাই সরকারকে ভারতে রপ্তানি করতে অনুরোধ করেছে। এটাই স্বাভাবিক। কানাডাতেও বাংলাদেশি ইলিশ রপ্তানি করা হোক। মিয়ানমারের ইলিশ খেয়ে জিভ নোংরা হয়ে গেছে। সাথে দেশি মুরগিও রপ্তানি করা হোক। আমার জন্য দুই হালি দেশি মুরগি প্লিজ, চামড়া ছিলায়ে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়