শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলগেটস এর বাবা মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বাবা উইলিয়াম হেনরি গেটস মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। সময়টিভি

বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বিল গেটস তার অফিসিয়াল ব্লগে লিখেছেন, ‘এত বছরের লম্বা একটা সময়ে এই মানুষটিকে পেয়ে আমরা সবাই অনেক ভাগ্যবান।’

সিনিয়র গেটস সেনা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি সিয়াটল ল ফার্ম নামের একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মাইক্রোসফট করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য কাজে সহায়তাকারীও ছিলেন উইলিয়াম।

পরিবার জানিয়েছে, গত সোমবার ওয়াশিংটনের হুড ক্যানেলের সমুদ্রসৈকতসংলগ্ন বাড়িতে তার মৃত্যু হয়েছে। কিছু মনে রাখতে না পারা বা আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বিল গেটস লিখেছেন, মাইক্রোসফট ছেড়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস নামের দাতব্য প্রতিষ্ঠানে পুরোপুরি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তার বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বিল গেটস বলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তা বাবাকে ছাড়া সম্ভব হতো না।’

২০০০ সালে শুরু হওয়া ফাউন্ডেশনটির কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়