শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের চরভদ্রাসনে সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প গ্রহণের লক্ষ্যে সমবায়ী সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

[৩] বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ সম্পন্ন হয়।

[৪] উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।

[৫] এছাড়া প্রশিক্ষণে চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতি, টিসিসি, মানবউন্নয়ন, রিক্সাভ্যানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৩৫ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়