শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ মাস নিষিদ্ধ হতে পারেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক: [২] সময়টা ভালো যাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। ফ্রান্স লিগের প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে দলটি। তার উপর দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার আছেন বড় নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার দলের আরেক সেরা তারকা আনহেল দি মারিয়াও বড় নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন বলেই সংবাদ প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যমগুলো।

[৩] ঘটনাটি ঘটে গত রোববার অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের শেষদিকে। উত্তেজনা ছিল তুঙ্গে। দুদলের লড়াইটি সত্যিকার অর্থেই রূপ নিয়েছিল ‘লড়াই’য়ে। বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়া পিএসজির তিন আর মার্সেইয়ের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। তাদের মধ্যে রয়েছে নেইমারের নামও। আলভারো গঞ্জালেজের মাথার পেছনে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। সে ম্যাচেই গঞ্জালেজকে থুতু দিয়েছেন দি মারিয়া। সে কারণেই নিষিদ্ধ হতে পারেন এ আর্জেন্টাইন।

[৪] মূলত টেলিফুট চ্যানেলের বরাতে একটি ভিডিও ফুটেজ আগের দিন থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল। যেখানে দেখা যায়, একটি ট্যাকলকে কেন্দ্র করে গঞ্জালেজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দি মারিয়া। তার এক পর্যায়ে গঞ্জালেজকে উদ্দেশ্য করে থুতু ছুড়ে মারেন এ আর্জেন্টাইন। যা লাগে তার মাথায়। সঙ্গে সঙ্গে অবশ্য রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন মার্শেই ডিফেন্ডার।

[৫] তবে তখন বিষয়টি এড়িয়ে যান রেফারি। এমনকি ভিএআরেও দেখা যায়নি। অথচ নেইমারকে লাল কার্ড ভিএআর দেখেই দিয়েছিলেন রেফারি। তবে মাঠে বেঁচে গেলেও এবার নাও বাঁচতে পারেন দি মারিয়া। এ প্রসঙ্গে রেফারি কমিটির টেকনিক্যাল ডিরেক্টর প্যাসকল গ্যারিবিয়ান বলেছেন, ভিএআর তখন এ ফুটেজটি খুঁজে পাইনি, তার মানে এমন নয় যে ঘটনাটি ঘটেনি। তবে এমন কোনো ভিডিও চিত্রও পাওয়া যায়নি যা দিয়ে সুস্পষ্টভাবে বিষয়টি প্রমাণ করবে।

[৬] তবে জানা গেছে, লিগা ওয়ান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। আর তাতে দি মারিয়া দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এ আর্জেন্টাইন তারকা। অন্যদিকে গঞ্জালেজকে মাথায় আঘাত করায় সাত ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। আর এমনটা হলে বড় সমস্যায় পড়বে দলটি।- প্যারিস টাইমস/ ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়