শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় পোনা মাছ নিধনের মহোৎসবে নিরব কর্তৃপক্ষ

জুলফিকার আমীন: [২] উপজেলাব্যাপী নালা-খাল, জলাসয় ও মাঠে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারীরা চাই, বুঝনা, কারেন্ট জাল, গরা জাল, বোটা জাল দিয়ে মা মাছসহ মাছের রেনু পোনা অবাধে শিকার করছে। এতে দিনে দিনে মাছের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসার সম্ভাবনা রয়েছে। এসকল অসাধু শিকারী দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মিত্র

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক প্রয়োজীয় ব্যবস্থা গ্রহনের জন্য মৎস্য কর্মকর্তাকে আদেশ দিলেও অজ্ঞাত কারণে তিনি ব্যবস্থা নেয়নি। সন্তোষ কুমার মিত্র উপজেলার আংগুলকাটা গ্রামের মৃত সুরেন্দ্রনাথ মিত্র ছেলে।

[৪] এলাকার সচেতন লোকজন মনে করেন অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে দেশি মাছের বংশ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।

[৫] উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বরাবরের মতো জনবল সংকটের কথা বলে জানান, শীঘ্রই অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়