শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইর কথা বলে তরুণীকে সৌদি পাঠানো হয়েছে , আটক ২

সুজন কৈরী : [২] দুবাইয়ের একটি অভিজাত হাসপাতালে আয়ার চাকরি দেয়ার কথা বলে সম্প্রতি ওই তরুণীকে সৌদিতে পাঠায় ‘ফাতেমা ওভারসিস’ নামক একটি প্রতিষ্ঠান। সেখানে একজনের বাসায় গৃহকর্মীর কাজ দেয়া হয়। কিছুদিন পর তার ওপর অকথ্য নির্যাতন শুরু হয়। শুধু তাই নয়, কয়েক মাস কাজ করলেও তাকে কোনো পারিশ্রমিক দেয়া হয়নি।

[৩] ভুক্তভোগী ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর ১০ নম্বর রোডে ফাতেমা ওভারসিসে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানকালে আটক করা হয় প্রতিষ্ঠানের মালিক কবির হোসেন ও তার সহযোগী সোহাগকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়