শিরোনাম
◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে লাভবান হচ্ছে পাকিস্তান! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ভারতের সাবেক কেন্দ্রীয় কৃষিমন্ত্রী  শারদ পাওয়ার বলেছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণে লাভবান হতে পারে পাকিস্তান। কারণ ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কিংবা শ্রীলঙ্কা ও বাংলাদেশে বাজার হারাবে। খবর এনডিটিভির।

ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে দেশটির কৃষকেরা। কারণ সবে তারা পেঁয়াজের ভালো দাম পেতে শুরু করেছিলেন। যেমন মহারাষ্ট্রের লাসালংয়ে পেঁয়াজের দাম গত মার্চ মাসে ছিল কেজিতে ১৫ টাকা। এ মাসে তা উঠেছিল ৩০ টাকায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেঁয়াজের দাম কমানোর ফলে এই দাম আবার কমবে বলেই ধারণা ব্যবসায়ীদের।

এ পরিস্থিতিতে আঞ্চলিক ব্যবসায় ভারত ক্ষতির শিকার হবে বলে মনে করেন শারদ পাওয়ার। তিনি তাই ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গয়ালকে অনুরোধ করেছেন, রপ্তানি বন্ধের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার। পাওয়ার বলেন, ‘এর ফলে উপসাগরীয় দেশগুলোতে, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ভারতের রপ্তানি অংশীদারত্ব ক্ষতিগ্রস্ত হবে। আর এর ফলে পাকিস্তানসহ অন্যান্য দেশ লাভবান হবে।’

পেঁয়াজ রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তে নাখোশ কৃষকদের সংগঠন অল ইন্ডিয়া কৃষাণ সভার সাধারণ সম্পাদক অজিত নাভালে। তিনি বলেন, ‘কৃষকেরা এ সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি। রাস্তা অবরোধ করে এর প্রতিবাদ করবে।’
সূত্র- প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়