শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বেগুনের বস্তায় ৬০ হাজার ইয়াবা, আটক-১

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়ায় বেগুনের বস্তা ভরে ইয়াবা পাচারকালে ৬০ হাজার পিস ইয়াবাসহ মামুন নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

[৩] মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাংবাড়ী গ্রামের হায়দারের ছেলে। কক্সবাজার ৩৪ বিজিবির উপ পরিচালক মো. তাজমিলুর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

[৪] তিনি জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের মাধ্যমে কিছু লোক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার তথ্যে সীমান্তের রেজু আমতলী বিওপি বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
[৫] এসময় বেগুনের বস্তায় অভিনব কৌশলে লুকানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি আটাত্তর লক্ষ সাতান্ন হাজার পাঁচশ টাকা।

[৬] আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়