শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার আগে নিজেদের টাকায় দু’বার কোভিড পরীক্ষা করতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বর মাসেই পাকিস্তান টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরছে। টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদেরকে দুইবার করে করোনা পরীক্ষা করানোর নিয়ম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই খরচ বোর্ড বহন করবে না, বরং প্রত্যেককে নিজেদের খরচ পরিশোধ করতে বলেছে পিসিবি।

আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও মুলতানে। টুর্নামেন্টটিতে কমপক্ষে ২৪০ জন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল অংশ নেবেন। তার আগে তাদের দুইবার করে করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
দুইবার পরীক্ষা মধ্যে প্রথমবারের পরীক্ষার খরচ খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিজের পকেট থেকে খরচ করতে হবে। এমনটাই নির্দেশনা দিয়েছে পিসিবি। তবে দ্বিতীয়বারের পরীক্ষার সময়ে খরচে পিসিবি করবে বলে জানিয়েছে। দুইবারই নেগেটিভ ফলাফল পাওয়ার পরে তারা টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পিসিবির কোভিড-১৯ পরীক্ষা নিয়ে কম জলঘোলা হয়নি। ইংল্যান্ড সফরের আগে বিশেষ করে মোহাম্মদ হাফিজের পরীক্ষার ফলাফল নিয়ে পিসিবিকে বেশ কথা শুনতে হয়েছে।

প্রথমবার পরীক্ষার সময়েই এরকম বিতর্কিত ফলাফল আসায় সাবেক ক্রিকেটারদের সমালোচনার শিকার হয়েছিল পিসিবি। এবার আবার খেলোয়াড়দের থেকে অর্থ নিয়ে পরীক্ষা করানোর সিদ্ধান্তও সমালোচনার মুখে ফেলতে পারে ক্রিকেট বোর্ডটিকে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ