শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে কৃষিকে গুরুত্ব দিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম : [২] স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে মঙ্গলবার বৃক্ষের চারা রোপণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

[৩] স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করা, সেই স্বপ্ন পূরণ হয়েছে।

[৪] তিনি আরও বলেন এই করোনার পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে হলে কৃষির উপর গুরুত্বারোপ অব্যাহত রাখতে হবে।

[৫] মঙ্গলবার এই বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও অংশগ্রহণ করেন জাতীয় সংসদের সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বৃক্ষরোপণ কর্মসূচীকে সারা বাংলাদেশে চালিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন যা নতুন প্রজন্মকে এই কাজে উৎসাহিত করবে।

[৬] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়