শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই মাথা ন্যাড়া প্রধান ধর্ষক গ্রেফতার

অহিদ মুকুল নোয়াখালী : [২] নোয়াখালীর সেনবাগে দুই সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মাথা ন্যাড়া দিদার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দিদার বিজবাগ ইউপির জাকির হোসেনের ছেলে।

[৩] সোমবার রাতে চট্টগ্রামের বায়জিদ বোস্তামির থানা পুলিশের সহযোগিতায় সেনবাগ থানার পুলিশ তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।

[৪] মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

[৫] গত ৫ সেপ্টেম্বর রাতে স্বামীর বন্ধু দিদার ও তার সাঙ্গপাঙ্গরা কৌশলে ওই নারীকে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি ঝোপে নিয়ে গণধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পরদিন ৬ সেপ্টেম্বর ওই এলাকায় একটি শালিস বৈঠক বসিয়ে ওই নারীকে খারাপ আখ্যা দিয়ে বেত্রাঘাত করা হয়। ধর্ষকের মাথা ন্যাড়া ও জরিমানা করা হয়। পরে ওই নারীকে তার বাবার বাড়ি কোম্পানীগঞ্জে পাঠিয়ে দেয়া হয়। এরপর নির্যাতিতা কৌশলে সেনবাগ থানায় এসে ১১ জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে ৫ জনকে গ্রেফতার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়