শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে নিখোঁজের ১ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

শহিদুল ইসলাম: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১ দিন পর মাদ্রাসা ছাত্র দিদার ফকিরের (১৬) লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] সোমবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের একটি পুকুর থেকে পুলিশ মাদ্রাসা ছাত্রের লাশটি উদ্ধার করে।

[৪] নিহত মাদ্রাসা ছাত্র দিদার ফকির দিগনগর গ্রামের নাসির ফকিরের ছেলে।

[৫] মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, গত রবিবার সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় দিদার।

[৬] সোমবার বিকেলে দিগনগর গ্রামের মনির হাফিজের পুকুরে দিদারের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

[৭] মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর কারণ জানাযাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়