শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে নতুন করে ৭০ জনের কোভিড শনাক্ত

মঈন উদ্দীন: [২] সোমবার ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ দিন বিভাগের ২১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, মঙ্গলবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সর্বোচ্চ ১৭৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

[৪] সোমবার শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১২ জন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

[৫] বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় এক হাজার ২৩৮ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে এক হাজার ৪১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৭ জন এবং পাবনায় এক হাজার ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়