শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ছাত্র নির্যাতনের ঘটনায় শিক্ষক আটক

এম এ হালিম: [২] শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন এক শিক্ষক। ইতোমধ্যে শিশুদের প্রকাশ্যে মারধরের ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

[৩] সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে মাদ্রাসাছাত্রকে মারধরের এই ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। পরে সন্ধায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইব্রাহীমকে আটক করা হয়। শিক্ষক হাফেজ ইব্রাহিম কুমিল্লা জেলার হুমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

[৪] ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো রাকিব ও মাহফুজ। এর মধ্যে রাকিব ঘটনার পর থেকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে মাহফুজের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তবে মাহফুজ বর্তমানে মাদ্রাসা অবস্থান করছে।

[৫] এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী রাকিব ও মাহফুজকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। এ সময় ওই শিক্ষক শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেন।

[৬] মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক দুই ছাত্রকে মারধর করার সময় আহত শিশুরা তাদেরকে না মারতে অনুরোধ করলেও তিনি থামেননি।

[৭] আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওদন্ত) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীদের পরিবারের সাথে কথা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়