শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল: এই মা, মাতৃত্ব, প্রগতিশীলতা আর উদারতার প্রতীক

ড. আসিফ নজরুল: আমার কাছে অনন্য এসব ছবি। এই মা, মাতৃত্ব, প্রগতিশীলতা আর উদারতার প্রতীক। তিনি একজন স্মার্ট মানুষও। কিছু সংকীর্ণ মনের মানুষ এটি অন্য চোখে দেখছে। তাদের চোখে কাঁটা হয়ে বিধে শুধু বোরকা, আর হিজাব। অন্য বিদেশি পোশাকে বা অন্য সংস্কৃতির পোশাকে (যেমন : সেলোয়ার, কামিজ, শেরওয়ানী, ধুতি) তাদের কোনো সমস্যা নেই। সমস্যা শুধু বোরকা আর হিজাবে। আশার কথা হচ্ছে অধিকাংশ মানুষ এই মাকে প্রশংসা করেছে, মুদ্ধ হয়েছে তার সপ্রতিভ মাতৃত্বে। এটিই করা উচিত।

নির্বাচিত মন্তব্য : জাবের খান আবু হামজা : মা-ছেলের স্বর্গীয় এমন ছবিতেও যারা অসুন্দর খুঁজে পান, তাদের এই পৃথিবীতে জন্ম নেওয়াই ভুল হয়েছে। এই শ্রেণির মানুষের কারণেই পৃথিবীতে এতো ভেদাভেদ, এদের চোখ শুধু বিদ্বেশ খুঁজে। আবু আব্দুল্লাহ : আমি আপনার এই পোস্টে হা হা রিয়েক্ট দিলাম। আপনি রাজনীতি বুঝেন। কিন্তু ধর্ম বুঝেন না। আপনি সংবিধান বুঝেন। কিন্তু ওহির বিধান জানেন না। আপনারা ধারা উপধারা বুঝেন। কিন্তু মাসালা মাসায়েল জানেন না। দয়া করে আল্লাহকে ভয় করুন। আপনার নিজ সীমানার ভেতর বক্তব্য রাখুন। ড. আসিফ নজরুল ও আবু আব্দুল্লাহ সাহেব, আপনি কীভাবে জানেন আমি আল্লাহকে ভয় করি কিনা? দয়া করে ধর্মের নামে ইচ্ছে মতো উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন। রূঢ়ভাবে কথা বলাও, কিন্তু মানা আছে সেখানে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়