শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবিনা শারমিন: লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে নিষ্ঠুরভাবে মারা হয়েছে সুশান্ত রাজপুতকে?

সাবিনা শারমিন: চারদিকের হত্যাকাণ্ডগুলোতে টেকনোলজি যেমন সহায়ক ভূমিকা পালন করছে, তেমনি এই টেকনোলজির মাধ্যমেই অপরাধীদের শনাক্ত করাও কিন্তু খুব একটি কঠিন কাজ নয়। এখন হত্যাকাণ্ডের সাথে যদি শক্তিশালী লোকজন যুক্ত থাকে তাহলে ভিন্ন কথা। সুশান্ত মৃত্যু রহস্য আমাদের অনেকের কথাই মনে করিয়ে দেয়। বাবুল আক্তারের স্ত্রী মিতু, তনু, সাগর রুনী, ওদের জীবনে কি ঘটেছিলো তা আমাদের জানা নেই। তবে সুশান্তের সুইসাইড নিয়ে যাদের প্রশ্ন তোলার কথা ছিলো, তারা না তুললেও প্রথম প্রশ্ন তুলেছিলো অসীম সাহসী অভিনেত্রী কঙ্গনা রানাওত। সেই প্রথম থেকে ডিগিং করতে করতে এখন গোপন নেটওয়ার্কে এসে জড়িয়েছে। শোনা যাচ্ছে তাকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। সুশান্ত সুইসাইড কেস এ কঙ্গনার মুখ খোলায় তার উপর খেপে গিয়ে কঙ্গনার প্রযোজনা অফিস ভেঙে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বিষয়টি কি দাঁড়ালো? আমি কলা খাই নাই? তিনি কেন খেপলেন সুশান্ত সুইসাইড কেস নিয়ে? শুধু তাই নয়, তার দলের লোক দিয়ে কঙ্গনাকে জুতা পেটা করিয়েছে এই মুখ্যমন্ত্রী। কঙ্গনাকে নিয়ে এতো বড় একজনের ভয় কোথায়? এখন দেখা যাক সিবিআই প্রকৃত ঘটনা প্রকাশ করবে কিনা! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়