শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাদ্রাসাছাত্রী অপহরন’ মুল হোতা আটক

এইচ এম মিলন : [২] প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাদারীপুরের কালকিনিতে এক মাদ্রাসাছাত্রী অপহরন করা হয়েছে। এ ঘটনায় আরিফ হাওলাদার(২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে আটককৃত যুবককে জেলহাজতে প্রেরন করা হয়। আটককৃত যুবক পৌর এলাকার চরলক্ষি গ্রামের রহিম হাওলাদারের ছেলে।

[৩] পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েত নগর এলাকার দড়িচর মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী ও দড়িচর গ্রামের জমির কাজীর মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। এসময় পথিমধ্যে ওই এলাকার কাজীর বাড়ির পাশে ওৎ পেতে থাকা আরিফ হাওলাদার মাদ্রাসা ছাত্রীর মুখ হাত দিয়ে চেঁপে ধরে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক অপহরন করে গোপালগঞ্জ সদরের একটি বাড়িতে নিয়ে যায়। এ বিষয়টি তাৎক্ষনিকভাবে অপহৃতার পরিবার কালকিনি থানাকে অবহিত করেন। পরে রোববার বিকাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদ্রসাছাত্রীকে উদ্ধার করেন এবং আরিফ হাওলাদারসহ মাইক্রোবাসটি আটক করেন। আজ সোমবার দুপুরে আটককৃত আরিফ হাওলাদারকে মাদারীপুর জেলহাজতে প্রেরন করে থানা পুলিশ।

[৪] অপহৃতার ভাই জানান, আমার বোনকে আরিফ জোরপুর্বক অপহরন করে গোপালগঞ্জ নিয়ে যায়। সেখান থেকে থানা পুলিশ তাকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা বলেন, মাদ্রাসাছাত্রী অপহরনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা মুলআসামী আটক করেছি। মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছি। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ