শিরোনাম
◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াসার এমডি ইচ্ছাকৃতভাবে রায় বাস্তবায়ন না করে সময় ক্ষেপণ করছেন : হাইকোর্ট

নূর মোহাম্মদ : [২] সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ একথা বলেন। এসময় বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করেন আদালত। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আদালতে রায় বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এছাড়া মামলার পরবর্তি শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়।

[৩] এর আগে বুড়িগঙ্গার দূষণ বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১০ সালে রিট করে। ওই রিটের শুনানি নিয়ে ২০১১ সালে হাইকোর্ট ওয়াসার এমডিকে ছয় মাসের মধ্যে নদীতে কারখানার বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের নির্দেশ দেন।

[৪] রায় বাস্তবায়ন না হওয়ায় সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এমডি তাকসিম এ খানকে তলব করেন হাইকোর্ট। পরে আদালতে হাজির হয়ে রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এমডি। এরপর গত ১৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর দুটি প্রতিবেদন দাখিল করেন। তবে রায় বাস্তবায়ন না হওয়ায় তা গ্রহণ না করে সময় দেন হাইকোর্ট।

[৫] শুনানিতে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে বলেন, রায়ের পরে ৯ বছর অতিক্রান্ত হলেও টালবাহানা করে রায় বাস্তবাবন করা হচ্ছে না। যার কারণে বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধ হচ্ছে না এবং ওয়াসা তাদের দায়িত্ব বার বার পালনে ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ