শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমাম ভাতার পর পুরহিত ভাতা ও বাড়ি দেয়ার ঘোষণা মমতার

রাশিদুল ইসলাম : [২] ভারতে যারা গরিব পুরোহিত, দরিদ্র সনাতনী ব্রাহ্মণ, হয়তো সারা বছর খুব বেশি পুজো পান না, আর্থিক সমস্যায় রয়েছেন, তাদের কথা মাথায় রেখে পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এরকম ৮ হাজার পুরোহিতের তালিকা আমরা পেয়েছি। তাদের মাসে হাজার টাকা করে দেওয়া হবে। যাদের বাড়ি নেই তাদের বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] মমতা বলেন, আমাদের রাজ্যে যারা ইমাম আছেন বা মোয়াজ্জেম আছেন, তাদের নিয়ে অনেকে বড় বড় কথা বলেন। তাদের ওয়াকফ বোর্ড কেন দেবে! আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা গরিব পুরোহিত, অনেকেই আমাদের কাছে সমস্যার কথা বলেছেন, সে সব কথা মাথায় রেখে আমরা হাজার টাকা করে মাসে ইমামদেরও দেব। সেইসঙ্গে যাদের বাড়ি নেই, তাদের বাড়িও বানিয়ে দেব বাংলা আবাস যোজনায়।

[৪] মমতা এদিন বলেন, সনাতন ধর্মের অনেকেই একটা অনুরোধ করেছেন তাদের জন্য তীর্থস্থান গড়ে দেওয়ার। কোলাঘাটে জমি চিহ্নিত করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়