শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে: স্পীকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

[৩] সোমবার জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা কোভিড-১৯ এর চলমান প্রেক্ষাপটে পরিবর্তীত বিশ্ব পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন।

[৪] স্পীকার বলেন, কোভিড-১৯ এর দুর্যোগকালীন ঝুঁকি থাকা সত্ত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট অধিবেশনসহ দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে চিকিৎসা পদ্ধতিতে অনলাইন প্রক্রিয়ার সংযোজন হয়েছে, যা মানুষের জীবনকে সহজ করেছে।

[৫] রীভা গাঙ্গুলী দাশ করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সকলে গৃহবন্দী থাকা সত্ত্বেও ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

[৬] এসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য রীভা গাঙ্গুলী দাশকে আন্তরিক ধন্যবাদ জানান স্পীকার। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়