শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে করোনা জয়ী ১১৩ পুলিশ সদস্যদের সংবর্ধনা

সোহাগ হাসান : [২] সিরাজগঞ্জে করোনা ভাইরাস জয় করা ১১৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় করোনা থেকে মুক্ত হওয়া পুলিশ সদস্যদের এন্ডিবডি পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

[৩] সোমবার বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শিডে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, শরাফত ইসলাম ও ফাহমিদা শেলী উপস্থিত ছিলেন।

[৪] সংবর্ধনা অনুষ্ঠানে করোনাকালে পুলিশের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখেই জনগণের সেবায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। করোনাকালেও তারা সাহসী ভূমিকা পালন করেছে। করোনা যুদ্ধে অনেক পুলিশ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন।

[৫] তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাজমা সেন্টার পুলিশ হাসপাতাল। সুস্থ্য হওয়া পুলিশ সদস্যদের প্লাজমা নেয়া হচ্ছে। এই প্লাজমা দিয়ে পুলিশসহ বিভিন্ন করোনা রোগীদের সুস্থ্য হচ্ছেন।

[৬] পুলিশ সুপার আরও বলেন, জেলায় তিনিসহ মোট ১৩০ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১১৩ জন করোনাকে জয় করে সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরেছেন। দুজনের মৃত্য হয়েছে এবং ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

[৭] অনুষ্ঠানে সুস্থ্য হয়ে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয় এবং মৃত দুজনের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শান্তি কামনা করা হয়। পরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আসা টেকনিশিয়ানরা সুস্থ্য পুলিশ সদস্যদের এন্টিবডি পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করেন। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়