শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহের কালীগঞ্জে আবারও পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের রফি বিশ্বাসের পুকুরে। এতে ওই মাছ চাষী কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন। সম্প্রতি দুর্বৃত্তরা রাতের আধারে মাছ নিধনসহ ফসলীক্ষেত কেটে নষ্ট করে দিচ্ছে।

[৩] ক্ষতিগ্রস্থ মাছ চাষী রফি বিশ্বাস জানান, ধারদেনার মাধ্যমে নিজেদের প্রায় দেড় বিঘা জলাকারের পুকুরে বানিজ্যিকভাবে মাছচাষ করেছিলাম। রেনু পোনা,খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত সোমবার ভোরে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই । এখন কি করে ধারদেনা পরিশোধ করবো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

[৪] প্রতিবেশি ইকবাল হোসেন জানান, রফি উদ্দীন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষটির কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়