শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে এমপি পাপুলের বিচার শুরু হচ্ছে ১৭ই সেপ্টেম্বর

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঘুষ, অর্থ ও মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেনের অভিযোগে কুয়েতে এমপি পাপুলের বিচার শুরু হচ্ছে ১৭ই সেপ্টেম্বর। পাপুল কাণ্ডে একই মামলায় কুয়েতের আরও কয়েকজন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে দেশটির দুইজন আইন প্রণেতাও রয়েছেন।

[৩] এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশের মাটিতে একজন সাংসদ আটকের ঘটনা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক।

[৪] স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গত ৭ জুন গ্রেপ্তার করে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

[৫] এরইমধ্যে কুয়েত কর্তৃপক্ষ পাপুলের নিয়ন্ত্রণাধীন কোম্পানির ব্যাংক হিসাবে থাকা ১৩৮ কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে।

[৬] কুয়েত সিআইডির কাছে পাপুলের বিরুদ্ধে ১১ জন বাংলাদেশি সাক্ষী দিয়েছেন।

[৭] রিমান্ডে পাপুল কিছু অভিযোগ স্বীকার করে বলেন, আমি ব্যবসা করেছি, এতে ভুলভ্রান্তি হতে পারে। ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। আমার অধীনে ৯ হাজার শ্রমিক কাজ করে কুয়েতে।

[৮] পাপুল নিজেকে নির্দোষ দাবি করেন। রিমান্ড চলাকালে এমপি পাপুলের আইনজীবীরা দফায় দফায় তার জামিন চেয়েছেন, কিন্তু আদালত তা বরাবরই নাকচ করেছে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়