শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মংলা বন্দরে ২ হাজার লিটার লুব অয়েলসহ ৩ চোরাকারবারীকে আটক

শেখ সাইফুল ইসলাম : [২]বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকা থেকে প্রায় ২ হাজার লিটার লুব অয়েল, ৩৯টি ড্রাম ও ১টি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

[৩] কোস্ট গার্ড পশ্চিম জোন’র গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ট্রলার আটক করে। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ ৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে। এছাড়াও জব্দ করা হয়েছে চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল। বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে লুব অয়েল পাচারের অভিযোগ আটক করা হয় ট্রলারে থাকা চোরাকারবারী নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুন (৩৫) কে। তাদের বাড়ী মংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়। মালামালসহ আটককৃতদেরকে রবিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

[৪] কোস্ট গার্ড’র এ কর্মকর্তা আরো বলেন, মংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়