শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রেহানার জন্মদিনে হৈমন্তী ও সোনালু বৃক্ষ রোপণ আওয়ামী লীগের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে ১ কোটির বেশি বৃক্ষরোপণ করা হয়েছে।

[৩] তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই কর্মসূচি চলছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিনে দুটি বৃক্ষ রোপণ করলাম। এই দুইটিই ফুলের গাছ। ফুল যেমন নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে সুভাস দেয়। বঙ্গবন্ধুর পরিবার ও তার কন্যারাও হচ্ছে সেই ফুলের ন্যায়। তাদের যতগুণ আছেন, তার সবই দেশের মানুষের জন্য দিয়ে যাচ্ছেন।

[৪] তিনি বলেন, ইতোমধ্যে বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে ১৫ লাখ স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে ১৬ লাখ চারা রোপণ ও বিতরণ করছে। প্রতিটি জেলায়, থানা হতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম চলছে। দলীয় ছাড়াও সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করেছে। বঙ্গবন্ধু সবসময়ই দেশের মানুষের কথা, পরিবেশের কথা চিন্তা করেতেন।

[৬] রোববার বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও শেখ রেহানার জন্মদিন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর)-এ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এছাড়া মুজিব শতবর্ষে বিসিএসআইআরয়ে ছাতিম, নাগেশ্বর, আগর, মহুয়া, পলাশ, অশোকের চারাও লাগানো করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএসআইআর চেয়ারম্যান ড. আফতাব আলী শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়