শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্যে মাছ শিকারের অপরাধে তিনটি ট্রলার ও মাছসহ ১৩ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি ঃ [২] রোববার ভোরে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারন্য খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামে শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।

[৪] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ)এম.এ হাসান জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারন্য এলাকায় দলবদ্ধ জেলেরা মাছ শিকার করছেন এমন গোপনে সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, মাছধরা জাল ও ৩০ কেজি মাছসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় উক্ত ১৩ জেলেকে।

[৫] তিনি আরো জানান, এঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়