শিরোনাম
◈ বিশ্বকাপে কোচ মরিনিয়োর ফেবারিটের তালিকায় ব্রাজিল, আ‌র্জেন্টিনাসহ আ‌রো যেসব দল ◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ‘গবেট প্রেসিডেন্ট’ ইসরায়েলকে রক্ষা করতে পারবে না : আইআরজিসি

রাশিদুল ইসলাম : [২] কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত বাহরাইন সরকার ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী হুমকি দিয়ে বলেছে, বাহরাইনের ‘জল্লাদ শাসক’ যেন কুদস মুজাহিদদের পাশাপাশি বাহরাইনের মুসলিম জাতির কঠিন প্রতিশোধের অপেক্ষায় থাকে। ফারস

[৩] বাহরাইনের আলে খলিফা সরকার শুক্রবার ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত ঘোষণা করে। ইরান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এরইমধ্যে মানামার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে। আইআরজিসি শনিবার তেহরানে প্রকাশিত এক কড়া বিবৃতিতে বলেছে, বাহরাইনের মুসলিম জাতির আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আলে খলিফা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা চরম কাপুরুষোচিত পদক্ষেপ এবং এর কোনো বৈধতা নেই।

[৪] আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার ‘ঘৃণিত ও গবেট’ প্রেসিডেন্টের কারসাজিতে কিছু আরব শাসক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তেল আবিবকে রক্ষা করার চেষ্টা করছে তা কোনোদিনও সফল হবে না; বরং উল্টো এ ধরনের পদক্ষেপের ফলে মুসলিম উম্মাহর ইহুদিবাদ বিরোধী চেতনা শানিত হবে এবং মুসলিম মানচিত্র থেকে ইসরায়েল নামক বিষফোঁড়া অপসারণের পথ সুগম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়