শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষানীতিতে ই-লার্নিংকে আরও বেশি গুরুত্ব দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [৩] ড. দীপু মনি বলেন, করোনা মহামারিতে ই-লার্নিং কার্যক্রম বাড়ানোয় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের এসময় এবং পরবর্তীতে এর ব্যবহার আরও বাড়বে। ২০১০ সালের প্রণীত শিক্ষানীতিকে যুগোপযোগী ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

[৪] তিনি বলেন, ক্লাসরুমের শিক্ষাদানের পাশাপাশি ই-লার্নিং কার্যক্রম চালু রাখতে হবে। এ পদ্ধতি শিক্ষার্থীদের নতুন বিষয়ে দক্ষতা অর্জনে কার্যকরী ভূমিকা রাখবে।

[৫] শিক্ষামন্ত্রী বলেন, সামনের দিনগুলোতে যে ধরনের দক্ষ লোক প্রয়োজন হবে, একটি প্রাক-নির্বাচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন করতে হবে।

[৬] তিনি বলেন, মেধাবীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে পেশাটিকে আরও আকর্ষণীয় করতে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি করে গবেষণা পরিচালনার ওপর জোর দিতে হবে।

[৭] মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ঋণ দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছি, প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। শিক্ষার্থীদের সহজে শিক্ষা চালিয়ে নিতে শিক্ষা ঋণ দেওয়া যেতে পারে। কোনওভাবেই যেন শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়।

[৮] শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ই-লার্নিং’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়