শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেল শোধনাগারের কাছে অন্ত্র ও অর্থসহ মার্কিন গুপ্তচর আটকের কথা জানালেন মাদুরো

রাশিদুল ইসলাম : [২] ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন রাজ্যের দুটি তেল শোধনাগারের কাছে একজন মার্কিন গুপ্তচর ধরা পড়েছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, লোকটির সাথে অস্ত্র এবং বিপুল পরিমাণ নগদ টাকা ছিল। আরটি

[৩] বৃহস্পতিবার আমুয়াই এবং কার্দোন নামে দুটি তেল শোধনাগারের কাছে ওই ঘটনা ঘটে। মাদুরো বলেন, আটককৃত লোকটি ‘ইরাকে সিআইএর ঘাঁটিতে একজন মেরিন হিসেবে কাজ করছিল।’ এরচেয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

[৪] ঘটনাটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোন মন্তব্য করে নি।

[৫] রুশ বার্তা সংস্থা আরটি জানায় ওই ব্যক্তি ভেনিজুয়েলার রিফাইনারি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। প্রেসিডেন্ট মাদুরো তার দেশের সব রিফাইনারী ও স্পর্শকাতর এলাকায় কড়া নজর রাখার নির্দেশ দেয়ার পর ওই মার্কিন নাগরিককে গ্রেফতার করা হল।

[৬] মাদুরো তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবে জালানি শিল্পকে ধংস করার অপচেষ্টা চালাচ্ছে। মার্কিনীরা পাগলের পর্যায়ে পৌঁছে গেছে।

[৭] ওয়াশিংটন মাদুরোকে স্বৈরশাসক অভিহিত করে বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোকে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার অধিকাংশ দেশের সমর্থন নিয়েও গুয়াইদো ভেনেজুয়েলার শাসনক্ষমতা দখলে আনতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়