শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনা করায় উত্তর কোরিয়ায় ৫ সরকারি কর্তার মৃত্যুদণ্ড কার্যকর

রাশিদুল ইসলাম : [২] এই ৫ জন উত্তর কোরিয়ার অর্থমন্ত্রণালয়ে কাজ করতেন। তারা দেশটির নেতা কিম জং-উনের নীতির সমালোচনা করেছিলেন। গত ৩০ জুলাই তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডেইলি মেইল

[৩] কিমের সমালোচনার পর তাদের গ্রেফতার করে উত্তর কোরিয়ার গোপন পুলিশ।

[৪] এক নৈশভোজে তারা সরকারের সমালোচনা ছাড়াও দেশটিকে সামরিকীকরণেরও নিন্দা করেছিলেন। তারা তাদের আলোচনায় সংস্কারের প্রয়োজনের কথা বলেন।

[৫] গোয়েন্দা পুলিশের কাছে খবর যায় এসব সরকারি কর্মকর্তা বিদেশি সহায়তা নেয়া দরকার বলে মন্তব্য করেন। ডেইলি নর্থ কোরিয়ার এল প্রতিবেদনে বলা হয় তারা বৈদেশিক সহায়তা নেয়ার পক্ষে বলেন এভাবে দেশটির ওপর বিদেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব।

[৬] বিষয়টি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কানে গেলে তিনি তদন্তের নির্দেশ দেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। নেইলি নর্থ কোরিয়ার প্রতিবেদনে আরো বলা হয় গ্রেফতারের পর তাদের ইয়োদিয়োগের একটি রাজনৈতিক আটককেন্দ্রে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়