শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশো‌রের চৌগাছায় ধান ক্ষেতে মাজরা পোকার আক্রমণ

র‌হিদুল খান: [২] যশোরের চৌগাছায় রোপা আমন ক্ষেতে পোকার আক্রমণ ও রোগ-বালাইয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। একাধিকবার প্রতিষেধক প্রয়োগ করেও ফল না পাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় কৃষি কর্মকর্তাদের সাহায্য মিলছে না বলে অভিযোগ কৃষকদের। এদিকে উপজেলা কৃষি অফিসের দাবি, তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং পোকার আক্রমণে ক্ষতির আশঙ্কা তেমন নেই।

[৩] চলতি বছরে উপজেলায় ১৭ হাজার ৮’শ ৫০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। উপজেলায় রোপান আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭৬ হাজার ৭’শ ২৫ মেট্রিকটন।

[৪] উপজেলার বিস্তীর্ণ মাঠের ধানক্ষেতে প্রায় দুই সপ্তাহ থেকে দেখা দিয়েছে খোলপচা, খোলপোড়া ও গোড়াপচা রোগসহ লেদা পোকা, মাজরা পোকার আক্রমণ। কীটনাশক দিয়েও পোকার আক্রমণ ও রোগ ঠেকাতে পারছেন না কৃষকরা।

[৫] চাঁদপাড়া গ্রামের জাকির হোসেন, ওসমান গনি, রামকৃষ্ণপুর গ্রামের আবু সিদ্দিকসহ কয়েকজন কৃষক জানান, এখন ভাদ্র মাসের প্রায় শেষ। কয়েকদিনের মধ্যে ধানের শিষ দেখা দিবে কিন্তু কোনো কিছুতেই মাজরা পোকার আক্রমণ থেকে ক্ষেত রক্ষা করতে পারছিনা। বিভিন্ন কোম্পানির কিটনাশক তিন-চার বার স্প্রে করেও কাজ হচ্ছে না।

[৬] উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, এতে কৃষকদের উদ্বিগ্ন হবার কিছু নেই। উপযুক্তভাবে পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং জমিতে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা করলে এটি দমন করা যায়। বর্তমানে যে অবস্থায় রয়েছে তা ফলনে তেমন প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়