শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর কালুখালীতে পাটকাঠির স্তুপ থেকে পরিত্যক্ত ওয়ান সুটার গান উদ্ধার

মোঃ ইউসুফ মিয়া: [২] শুক্রবারে (১১ সে‌প্টেম্ব‌র) রাজবাড়ীর কালুখালী উপজেলার জামালপুর ইউ‌নি‌য়ের জামালপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বি-কয়া ফাঁড়ির পুলিশ।

[৩] বি-কয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান প‌রিত্যক্ত অবস্থায় ওয়ান সুটারগান উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] বি-কয়া পুলিশ ফাঁড়ির এএসআই জামিল হোসেন জানান, জামালপুরের স্থানীয় আজিজ ব্যাপারী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের আছমত মন্ডলের বাড়ীর পাশ কয়েক‌দিন আগে ব্যবসার জন্য পাটকা‌ঠির মাচাটি ক্রয় করে। আজিজ ব্যাপারী শুক্রবারে পটিকা‌ঠির মাচাটি ভাংতে শুরু করতে গেলে মাচার মধ্যে একটি ওয়ান সুটার গান দেখতে পায়। তিনি বিষয়টি বি-কয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমানকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পাটকা‌ঠির মাচার ভিতরে থে‌কে ওয়ান সুটারগান অস্ত্রটি উদ্ধার করেন।

[৫] এ বিষ‌য়ে খবর পে‌য়ে জামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়