শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

অনলাইন রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার এ আশ্বাস দিয়েছেন।
[৩] শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে একথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

[৪] প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

[৫] প্রেস সচিব বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তার সা¤প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন ড. মার্ক টি এসপার। উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন এবং সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা এবং বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন।

[৬] ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।সম্পাদনা: খালিদ আহমেদ

 

সূত্র: সময় টেলিভিশন/ একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়