শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলের প্রথম রাত ৫০ আসামির সঙ্গে মাটিতে ঘুমিয়ে কাটল রিয়ার

মুসফিরাহ হাবীব: [২] বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলায় নতুন মোড় এনে মাদককাণ্ডে গ্রেপ্তার হন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি সুশান্তের বান্ধবী ছিলেন। টানা তিনদিন জেরার পর আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

[৩] বুধবার বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় রিয়াকে। এই নারী সংশোধনাগারে ৫০ জন আসামিদের মধ্যে রাখা হয় তাকে। রাতে ঘুমানোর জন্য শুধু চাটাই আর চাদর দেওয়া হয়েছে রিয়াকে। সেই চাটাই পেতেই বাইকুল্লা জেলে প্রথম রাত কাটিয়েছেন রিয়া। আর জেলের প্রথম দিন রিয়ার খাবারের মেনুতে দুপুরে দেওয়া হয় দু’টো রুটি, এক বাটি ভাত, এক বাটি ডাল ও সবজি ।

[৪] জেলের এই খাবারের থেকে রিয়ার খাদ্যাভাস অনেকটাই আলাদা। ডাবের পানি দিয়ে দিন শুরু হতো রিয়ার। তারপর ব্রেকফার্স্টে পোহা, উপমা কিংবা বাড়ির তৈরি ধোসা খেতেন। তার শুটিংয়ের সময় ফল বা ড্রাই ফ্রুট খেতেন। দুপুরে ভাত, ডাল, সব্জি, সন্ধ্যায় স্মুদি ছিল রিয়ার প্রিয় খাবার। রাতের ডিনারে সবজি-রুটি বা এশিয়ান খাবার খেতেন। জেলে কেবল ডাল আর রুটিতেই তাকে মানিয়ে নিতে হচ্ছে।

[৫] তবে বাইকুল্লার এই জেলে ক্যান্টিন রয়েছে যেখান থেকে বন্দিরা নিজেদের জন্য বিস্কুট ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। বর্তমানে এই জেলে ২৫১ জন নারী বন্দি রয়েছে। জেলটিতে সাধারণত ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত থাকা যায়। অন্যদিকে, রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, জায়েদ বসিত, ও সুশান্তের রাঁধুনি দীপেশকে তালোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে।

 

  • সর্বশেষ