শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের সমুদ্র তীরে অদ্ভূত এক প্রাণীর সন্ধান

জেরিন আহমেদ: [২] জানা গিয়েছে, ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাকেল এর ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি।

[৩] সমুদ্র পাড়ে হাঁটতে গিয়ে এক দম্পতি চোখে পড়ে এই প্রাণীটি। হঠাতই তারা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্র তটে।

[৪] গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনো প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁত যেন কিলবিল করছে সারা গায়ে। আরো কিছুটা সামনে গেলে এগুলোকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।

[৫] এই অদ্ভূত দর্শন প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী।

[৬] এগুলোর নাম গুজনেক বার্নাকেল। ইন্টারনেটে অনেকেই এই প্রাণীর ছবি দেখে আঁতকে উঠেছেন! কারণ পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে গুজনেক বার্নাকেলের দেখা মেলে। ওই সব অঞ্চলে এগুলো উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়। সূত্র; টাইমস, ডেইলি স্টার

  • সর্বশেষ