শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রান্সফ্যাটজনিত হৃদরোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিতে থাকা ১৫ দেশের অন্যতম বাংলাদেশ

সিরাজুল ইসলাম: [২] বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মৃত্যুও ৪.৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট। যুক্তরাষ্ট্র, কানাডা, লাটভিয়া ও স্লোভেনিয়া ট্রান্সফ্যাট নির্মূলে ডব্লিউএইচওর সুপারিশ বাস্তবায়ন করছে। তারা সব ফ্যাট, তেল এবং খাবারে প্রতি ১০০ গ্রাম ফ্যাটে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ পরিমাণ ২ গ্রামে সীমিত করা অথবা হাইড্রোজেনেটেড অয়েল উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
[৩] বাংলাদেশ, ইরান, ভারত, মেক্সিকো, নেপাল, পাকিস্তান, কোরিয়া, মিশর, আজারবাইজান, ভুটান ও ইকুয়েডরকে দ্রুতততম সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও। ৫৮টি দেশ ট্রান্সফ্যাট নির্মূলের নীতি গ্রহণ করেছে। এতে ২০২১ সালের মধ্যে ৩.২ বিলিয়ন মানুষ সুরক্ষা পাবে। নীতিমালার অভাবে ১০০টির বেশি দেশ ট্রান্সফ্যাট ঝুঁকিতে রয়েছে।
[৪] বুধবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ২০২৩ সালের মধ্যে ট্রান্সফ্যাট মুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্য অর্জনে বিলম্ব করা যাবে না।
[৫] রিজলভ টু সেভ লাইভসের প্রেসিডেন্ট ডা. টম ফ্রিডেন বলেন, খাদ্যে ট্রান্সফ্যাট মুক্ত করার মাধ্যমে একই সঙ্গে জীবন ও অর্থ দুটোই বাঁচবে। হৃদরোগ প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য সেবা ব্যবস্থার ওপর চাপও কমানো যাবে।
[৬] পারশিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল ব্র্যান্ডগুলেরার নমুনার ৯২ শতাংশে ডবিøউএইচওর সুপারিশ করা ২ শতাংশ মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাট পেয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের গবেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়