শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওর পর্যটন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শেষে বড় পরিসরে কার্যক্রম গ্রহণ করা হবে।

[৩] স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক সুনামগঞ্জ জেলার সাথে আয়োজিত অনলাইন কর্মশালায় এসব বলেন।

[৪] তিনি আরো বলেন, ইদানিং আমাদের দেশে হাওর পর্যটন পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে। হাওরে ভ্রমণ করতে যাওয়া পর্যটকেরা যাতে নিরাপদে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেদিকে স্থানীয় প্রশাসনের খেয়াল রাখতে হবে। একই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভ্রমণের সময় কেউ যাতে হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ নষ্ট না করতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৫] প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে পর্যটনের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য স্থানীয় জনগণকে এ শিল্পের সাথে সম্পৃক্ত করা ও তাদের মাঝে সচেতনতা তৈরি করার কোন বিকল্প নেই। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়