শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় ট্রলারডুবির ঘটনায় থানায় মামলা আটক ৫

মো.রিপন মিয়া: [২] নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবে নিহতের ঘটনায় ৬জনকে আসামী করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিহতের স্বজন সুনামগঞ্জ জেলার ধর্মপাশার ইনাত নগর গ্রামের ট্রলার ডুবিতে নিহত লুৎফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

[৪]গ্রেফতারকৃতরা হচ্ছে, বলগেটের চালক আবাদুল, লস্কর বাপন মিয়া, জাফর আলী, বাবুচি বাদল, সুকানী সোহাগ মিয়া। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৫] তাদের সকলের বাড়ী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। এদিকে ট্রলার চালক সোহাগ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

[৬] কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

[৭] সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারী প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

[৮] বুধবার সকালে কলমাকান্দা উপজেলার রাজানগর এলাকার গোমাই নদীতে বলগেটের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে ৪ শিশুসহ ১০ জন নিহত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়