শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে আদালত বর্জনের ঘোষণা আইনজীবিদের

হাসান শামীম : [২] সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবি সমিতি। মুলত এক আইনজীবির জামিন আবেদন গ্রহণ না করায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবি সমিতির সভা শেষে তাৎক্ষণিক এমন ঘোষণা দেন নেতৃবৃন্দ।

[৩] এসময় আইনজীবির জামিন না হওয়ার প্রতিবাদে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জন করা হবে বলে সিদ্ধান্ত নেন তারা।

[৪] জানা যায় বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি আইনজীবি সালেহ আহমদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার মামলার ধার্য তারিখ ছিলো আগামী নভেম্বর মাসে। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন।

[৫] এসময় সালেহ আহমদের পক্ষে আইনজীবি সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবিরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজি না হওয়ায় আইনজীবিদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা তাৎক্ষণিক সভা ডাকেন। এ সভা থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেন তারা।

[৬] অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমানসহ শতাধিক আইনজীবি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়