শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে প্রেসিডেন্টের গাড়ি বহরে হামলা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট : ফের বিস্ফোরণ আফগান মুলুকে। এবার হামলা চালানো হল দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালাহর গাড়ি বহর লক্ষ্য করে।

এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত ৩১ জন। বুধবার এই হামলার ঘটনা ঘটে।

তবে হামলায় সালাহর কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে। তার মিডিয়া অফিসের প্রধান রাজওয়ান মুরাদ জানিয়েছেন, “এই জঙ্গি হামলা ব্যর্থ হয়েছে এবং সালহ নিরাপদ ও সুস্থ রয়েছেন”।
আবদুল্লাহ নামে এক দোকানি জানিয়েছেন, বিস্ফোরণের জেরে তার দোকানের জানলাগুলো ভেঙে গেছে। একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানেও বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় বলে জানান তিনি।

তালেবানেরা এই হামলার দায় স্বীকার করেনি। উল্টো সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, এই হামলায় তাদের কোওন দায় নেই।

অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হামলা চালানো হয়েছে আমরুল্লাহ সালাহর ওপর। গত বছর রাষ্ট্রপতি নির্বাচনের আগে হামলার মুখে পড়েছিলেন তিনি। সেই হামলায় মৃত্যু হয়েছিল ২০ জনের এবং আহত হয়েছিলেন আরও ৫০ জন। সূত্র: গ্লোবাল নিউজ

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়