শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটি টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হুমকি

রাকিবুল ইসলাম : [২] কখনো আওয়ামী লীগ কখনো বা বিএনপি আবার কখনো জামায়াত নেতা পরিচয় দিয়ে এলাকায় সালিশ বাণিজ্য করে আসছে বলে এমন অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের বাসিন্দা আফতাব উদ্দিন ভূইঁয়ার বিরুদ্ধে।

[৩] বুধবার (২ সেপ্টেম্বর) ব্যবসায়ী রিপনের মুঠোফোনে কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

[৪] আফতাব উদ্দিন ভূইঁয়া লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাপুর ভূইঁয়া বাড়ি মৃত সিদ্দিক উল্যাহ ভূইঁয়ার ছেলে।

[৫] এই বিষয়ে ব্যবসায়ী মুজাহিদ হোসাইন সোমবার রায়পুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে (জিডি) করেন তিনি। যাহার জিডি নং ২৬৪।

[৬] ঘটনার শিকার ওই ব্যবসায়ী মুজাহিদ বলেন, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৪ মিনিটে ফোন আসে। ওই ফোন কলে নানা ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করা হয়। একই দিন বিকালে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার চর আবাবিল উদমারা চৌধুরী বাড়িতে আফতাব উদ্দিন একজন ভায়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার চাচাকে খোঁজা-খুঁজি করে ও দাবিকৃত চাঁদা না দিলে গুম, খুন করার হুমকী দিয়ে আসে আফতাব।

[৭] তিনি আরো বলেন, টাকা দাবি করে, টাকা দিবি কিনা, দেখিয়ে দিচ্ছি, এমন হুমকি-ধমকি দিতে থাকে আফতাব উদ্দিন।

[৮] এ বিষয়ে অভিযুক্ত আফতাব উদ্দিন জানায়, আমার চাচা হাফেজ খলিল মুজাহিদের চাচা থেকে ২ কোটি ২০ লাখ টাকা পাবে। পাওনা টাকা আদায়ের জন্য রিপনকে ফোন করেছি এবং তাদের গ্রামের বাড়িতে গিয়েছি।

[৯] এ বিষয়ে রায়পুর থানার এএসআই মনির হোসেন বলেন, মুজাহিদ হোসাইন নামে একজন ব্যবসায়ী হুমকী-ধমকী ও টাকা দাবীর অভিযোগে একটি জিডি করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়