শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মোবাইল মার্কেটে অগ্নিকান্ড

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়া শহরের নবাববাড়ি রোডে আল-আমিন কমপ্লেক্সে মোবাইল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] জানা যায়, সোমবার দিবাগত রাতে শহরের নবাববাড়ি রোডে আল-আমিন কমপ্লেক্সে মোবাইল মার্কেটের উত্তরপাশের তিন তলায় আগুন লাগে। আগুনের শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বগুড়া ফায়ার সার্ভিস সদস্যরা। সেই সাথে আগুন নেভানোর কাজে সাহায্য করে স্থানীয় জনসাধারণ।

[৪] বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ এ প্রতিবেদক-কে বলেন, ৭টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে ২ ঘন্টা ধরে চলা অভিযান শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

[৫] বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এ প্রতিবেদক-কে বলেন, অপ্পো, কেজিটেল ও শাওমি কাস্টমার কেয়ারে সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি, তবে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। উক্ত মার্কেটে বৈদ্যুতিক সংযোগ পরিকল্পিতভাবে না থাকার কারণে এরকম দুর্ঘটনা বার বার ঘটেই যাচ্ছে যা অতিদ্রুত সমাধান হওয়া প্রয়োজন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়