শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত

র‌হিদুল খান : [৩] যশোর-মাগুরা মহাসড়কের সাদিপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

[৩] সোমবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে চালককে বেধড়ক পিটুনি দেয়। পিটুনিতে আহত ট্রাকচালকের নাম ফজলুর রহমান (৩৫) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] নিহতরা হলেন- যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের মোটরপার্টস ব্যবসায়ী ও শহরের বেজপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে শামিম হোসেন (২০) ও শহরের মোল্লাপাড়া এলাকার শাওন হোসেন (২২)।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে যশোর-মাগুরা সড়কের সাদিপুর মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামিম ও শাওন নিহত হন। পরে তারা ট্রাকচালককে ধরে ধোলাই দেন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত অবস্থায় ট্রাকচালক ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

[৬] জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, আহত ট্রাকচালককে ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়