শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকামা ও ভিসার মেয়াদ ফি ছাড়াই একমাস বাড়িয়েছে সৌদি আরব

সৈয়দ আহমেদ , সৌদি আরব : [২] সৌদি আরবে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যে সকল কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে নিজ দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

[৩] আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরও আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

[৪] মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

[৫] সকল ধরণের কর্মী এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এ সুবিধা বহাল থাকবে।

[৬] ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি তারাও এ সুযোগ পাবেন। সম্পাদনা: তরিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়