শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জিতেছে অজিদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। বড় সুযোগ আছে টি-টোয়েন্টির এক নম্বর দলকে হোয়াইট ওয়াশ করার। তবে তৃতীয় ও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ দিয়েছে দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক জস বাটলার।

[৩] সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৪ বলে অপরাজিত ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। তার ম্যাচ সেরা এই পারফরম্যান্সের উপর ভর করে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। তবে হোয়াইট ওয়াশের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

[৪] মূলত শেষ ম্যাচ থেকে ছুটি নিয়েছেন এই ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। তার আবেদন মঞ্জুরও করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরিবারের সঙ্গে সময় কাটাতেই তাকেই ছুটি নিয়েছেন বলে জানিয়েছে ইসিবি। তবে ওয়ানডে সিরিজে ফিরবেন তিনি।

[৫] এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে ‘ইংল্যান্ড ব্যাটসম্যান জস বাটলার গতকাল সন্ধ্যায় দল ছেড়ে গেছেন। পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটাবেন তিনি। তবে রয়্যাল ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আমরা তার ছুটি মঞ্জুর করেছি। তার জন্য শুভকামনা রইল।’- দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়