শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন রাজনীতিতে যোগ দিচ্ছেন মেগান মর্কেল!

আসিফুজ্জামান পৃথিল: [২] ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল স্বামীর সঙ্গে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অনেক আগেই। বিষয়টি নিয়ে রাজপরিবারের সঙ্গে অনেক ভুল-বোঝাবুঝি এবং দেনদরবার হয়েছে; কিন্তু এই দম্পতিকে আর রাজকীয় দায়িত্বে ফেরানো যায়নি। দ্য গাডিয়ান

[৩] মেগান বর্তমানে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটাচ্ছেন। তিনি ভবিষ্যতে কী করতে যাচ্ছেন তা নিয়ে জল্পনাকল্পনাও তুঙ্গে। তবে অবশেষে মুখ খুলেছেন মেগানের এক এজেন্ট। ঐ এজেন্টের দাবি যদি সত্যি হয়, তবে হয়তো শিগিগরই ‘রাজবধূ’ মেগানকে দেখা যাবে ‘রাজনীতিক’ মেগান হিসেবে। ডেইলি মেইল

[৪] মেগানের এজেন্ট জোনাথন শালিত বলেছেন, এখনো পর্যন্ত মেগান প্রত্যক্ষ রাজনীতিতে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু তিনি রাজনীতিতে যেতে পারেন এবং মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবার অধিকারও তার রয়েছে। তিনি বড় মাপের সেলিব্রিটি হওয়ায় রাজনীতিতে নামলে মেগান দ্রুত ওপরে উঠে যাবেন বলে জোনাথন মন্তব্য করেন।

[৫] তিনি আরও বলেন, ৩৯ বছর বয়সি ডাচেস অব সাসেক্স হয়তো অতি দ্রুত এ ব্যাপারে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন ভক্তদের। আপাতত কৌতূহলী মনের কৌতূহল তিনি পুরোপুরি মেটাতে পারবেন না। ভবিষ্যতে সারপ্রাইজ দিতে চান। সমআদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়