শিরোনাম
◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা: প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আনিস তপন : [২] সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান। সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।

[৩]  এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশি তদন্তের কারণে এ প্রতিবেদন প্রকাশ করা হবে না।

[৪] চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটির অন্যরা হলেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধি অতিরিক্ত উপ মহাপরিদর্শক জাকির হোসেন খান ও কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী।

[৫] গত ২ আগস্ট এ কমিটি গঠন করা হয় এবং কার্যক্রম শুরু করে ৩ আগস্ট। শুরুতে সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্ট কমিটিকে প্রতিবেদন জমাদানের সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর প্রথমবার কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে আবারও সময় বাড়িয়ে দেওয়া হয় ৩১ আগস্ট।

[৬] গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে। এ মামলায় সিনহার সফরসঙ্গী শিপ্রা ও সিফাত কারান্তরীণ হন। পরে তারা জামিনে ছাড়া পান।

[৭] এদিকে, ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা করেন। এ মালায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরমধ্যে এপিবিএনের তিন পুলিশ সদস্য, পুলিশের তিন স্বাক্ষী, প্রধান অভিযুক্ত পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

[৮] এ ঘটনায় সরকারের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়। তাদের দায়িত্ব ছিল ঘটনার উৎস ও কারণ তদন্ত করে প্রতিবেদন এবং সুপারিশমালা তৈরি করা।

  • সর্বশেষ