শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাফর ওয়াজেদ: সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও আবু ওসমানকে কোনো উপাধিই দেননি ওসমানী

জাফর ওয়াজেদ: ১৯৭১, ২৪ এপ্রিল। বেনাপোলের কাছে প্রবল যুদ্ধে মেজর আবু ওসমান চৌধুরীর বাহিনী। এক সময় তাদের গোলাবারুদ ফুরিয়ে আসে। তখন তা দেবার জন্য এগিয়ে যান সুবেদার মুজিবুর রহমান। যিনি ২৫ মার্চ রাতেই চুয়াডাঙ্গায় বিদ্রোহ করেন। শেষে অন্যদের রক্ষা করার জন্য নিজেই মেশিনগান চালাতে থাকেন। একসময় তার গুলিও ফুরিয়ে যায়। তারপর পিস্তল দিয়ে গুলি ছুঁড়তে থাকেন। তাও যখন ফুরিয়ে যায়, তখন গুলির আঘাতে নিহত হন। অন্যরা বেঁচে যায়। মেজর ওসমান তাকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি প্রদানের জন্য সুপারিশ করেন। কিন্তু ওসমানী তা রাখেননি। ওসমানকে অপছন্দ করতেন ওসমানী। মুক্তিযুদ্ধের প্রথমদিকে অগ্রণী ভূমিকা পালনকারী ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও আবু ওসমানকে কোনো উপাধিই দেননি ওসমানী। পাননি মেজর জলিলও। তারাই একমাত্র সেক্টর কমান্ডার যাদের ওসমানী এ উপাধি দেননি। অথচ আত্মসমর্পণকারী শমসের মবিন পদক পান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়