শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড–১৯ ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে নেতৃত্ব দেবে ইউনিসেফ

সালেহ্ বিপ্লব: [২] জাতিসংঘ শিশু তহবিল এ ঘোষণা দিয়ে বলেছে, ভ্যাকসিন যখন পাওয়া যাবে, তখন সব দেশ যাতে নিরাপদে, দ্রুত ও ন্যায্যতার ভিত্তিতে তা পেতে পারে।

[৩] ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক টুইটে বলেন, ‘এটি কোভিড–১৯ মোকাবিলায় সব সরকার, উৎপাদক ও বহুপক্ষীয় অংশীদারদের অংশীদারত্ব। টিকার জন্য আমাদের সম্মিলিত সাধনায় ইউনিসেফ তার অনন্য শক্তিগুলো কাজে লাগাবে যাতে সব দেশ নিরাপদ, দ্রুত ও ন্যায্যতার ভিত্তিতে টিকার প্রাথমিক ডোজগুলো পেতে পারে।’

[৪] ইউনিসেফ বিশ্বের সবচেয়ে বড় টিকা ক্রেতা, যারা বার্ষিক টিকা কার্যক্রমের জন্য প্রায় শখানেক রাষ্ট্রের জন্য প্রতিবছর ২০০ কোটি ডোজ টিকা কিনে থাকে।

[৫]বিশ্ব স্বাস্থ্য সংস্থা, টিকার জোট দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই), পিএএইচও, বিশ্বব্যাংক, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অন্য শরীকদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইউনিসেফ কাজটি পরিচালনা করবে। কোভ্যাক্স ফ্যাসিলিটি সব দেশের জন্য উন্মুক্ত, যাতে কোনো দেশই কোভিডের টিকা থেকে বঞ্চিত না হয়।
বাংলাদেশেরও এই কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়